ইউরেকা ফোর্বস লিমিটেড ( ইএফএল) প্রাইভেসি পলিসি

 

কার্যকর তারিখ: 31-12-2025


ইউরেকা ফোর্বস লিমিটেডে(“ইএফএল”, “আমরা” , “আমরা” , “আমাদের”),এ আমরা আমাদের গ্রাহক, কর্মচারী, অংশীদার এবং আমাদের প্রোডাক্ট ও পরিষেবা এবং ওয়েবসাইটের সাথে সম্পর্কিত সকল ব্যক্তির গোপনীয়তা এবং ব্যক্তিগত তথ্য গোপন এবং রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। এই গোপনীয়তা নীতিতে আমরা ডিজিটাল ব্যক্তিগত দাতা সুরক্ষা আইন 2023 ("DPDP আইন") এবং এটির সাথে সম্পর্কিত নিয়ম এবং প্রবিধান মেনে আমরা কিভাবে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ , সেটার ব্যবহার , সঞ্চয়, প্রকাশ এবং সুরক্ষা করি সেটার একটা রূপরেখা দেওয়া আছে।

 

1. সংজ্ঞাঃ


a)    ব্যক্তিগত তথ্যঃ এই ধরণের তথ্য দ্বারা বা এর সাথে সম্পর্কিত যেকোনো ব্যক্তির সম্পর্কে যেকোনো তথ্য।
b)    ডাটা প্রিন্সিপালঃ যে ব্যক্তির সাথে ব্যক্তিগত ডাটা সম্পর্কিত।
c)    তথ্য বিশ্বস্তঃ যেকোনো ব্যক্তি যিনি একা বা অন্য কোন ব্যক্তির সাথে মিলে ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের উদ্দেশ্য এবং উপায় নির্ধারিত করে। (এই পলিসিতে, ইএফএল হল সেই তথ্য বিশ্বস্ত)
d)    তথ্য প্রক্রিয়াকরণঃ যেকোনো ব্যক্তি যিনি তথ্য বিশ্বস্তের পক্ষে ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ করেন।
e)    প্রক্রিয়াকরণঃ ব্যক্তিগত তথ্যের উপর করা যেকোনো কার্যক্রম বা ক্রিয়াকলাপ স্বয়ংক্রিয় উপায়ে হোক বা না হোক যেমন, সংগ্রহ, রেকর্ডিং, সংগঠন,পরিকাঠামোগতকরণ, সংরক্ষণ, অভিযোজন, পরিবর্তন, পুনরুদ্ধার। পরামর্শ, ব্যবহার, প্রেরণ করার মাদ্ধমে প্রকাশ, প্রচার বা অন্যথায় উপলব্ধ করা , সারিবদ্ধ করণ বা সংমিশ্রণ, সীমাবদ্ধতা , মুছেফেলা বা ধ্বংস করা।
f)    সম্মতি সম্মতিঃ যেকোনো নিঃশর্ত, স্পষ্ট স্বীকৃতি এবং একটি ইতিবাচক পদক্ষেপ এবং একটি নির্দিষ্ট উদ্দেশ্যে তাদের ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের জন্য একটি চুক্তিকে নির্দেশ করে।
 

2. তথ্য প্রক্রিয়াকরণের নীতি/প্রিন্সিপাল
 

ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের সময় ইএফএল নিম্নলিখিত নীতিগুলি মেনে চলেঃ


a)    বৈধতা, ন্যায্যতা এবং স্বচ্ছতাঃ ব্যক্তিগত যেকোনো তথ্য আইনত, ন্যায্যভাবে এবং স্বচ্ছভাবে প্রক্রিয়াকরণ করা হয়।
b)    উদ্দেশ্যের সীমাবদ্ধতাঃ ব্যক্তিগত তথ্য নির্দিষ্ট, স্পষ্ট এবং বৈধ উদ্দেশ্যে সংগ্রহ করা হয় এবং সেই উদ্দেশ্যগুলির সাথে সামঞ্জস্য নয় এমনভাবে আরও প্রক্রিয়াকরণ করা হয়।
c)    তথ্য ন্যূনতমকরণঃ সংগৃহীত ব্যক্তিগত তথ্য এবং পর্যাপ্ত, প্রাসঙ্গিক এবং প্রক্রিয়াকরণের উদ্দেশ্যে প্রয়োজনীয় তথ্যের মদ্ধে সীমাবদ্ধ। 
d)    নির্ভুলতাঃ ব্যক্তিগত তথ্য নির্ভুল এবং যেখানে প্রয়োজন সেখানে আপ-টু-ডেট রাখা হয়
e)    সংরক্ষনের সীমাবদ্ধতাঃ ব্যক্তিগত তথ্য এমনভাবে সংরক্ষণ করা হয় যাতে ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের উদ্দেশ্যে প্রয়োজনীয় সময়ের থেকে বেশি সময় ধরে ডাটা প্রিন্সিপালদের সনাক্তকরণের অনুমতি দেয়।
f)    অখণ্ডতা এবং গোপনীয়তাঃ ব্যক্তিগত তথ্য এমনভাবে প্রক্রিয়াকরণ করা হয় যেটা যথাযথ প্রযুক্তিগত বা সাংগঠনিক ব্যবস্থা ব্যবহার করে অননুমোদিত বা বেআইনি প্রক্রিয়াকরণ এবং দুর্ঘটনাজনিত ক্ষতি, ধ্বংস এবং ক্ষতির বিরুদ্ধে সুরক্ষা সমেত ব্যক্তিগত তথ্যের যথাযথ সুরক্ষা নিশ্চিত করে।


3. আমরা কোন ধরণের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি?


আমরা বিভিন্ন ধরণের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারি,কিন্তু সীমাবদ্ধতা নেইঃ  
 

a)    জনসংখ্যা সংক্রান্ত তথ্যঃ বয়স,পুরুষ/মহিলা, জন্মের তারিখ। 
b)    আর্থিক তথ্যঃ পেমেন্টের বিবরণ, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, ওয়ালেটের বিবরণ(লেনদেন সংক্রান্ত)
c)    সনাক্তকরণের তথ্যঃ সরকারি প্রদত্ত পরিচয় পত্র(যেমন আধার, প্যান, পাসপোর্ট) যেখানে আইন অনুসারে বা নির্দিষ্ট পরিষেবার জন্য প্রয়োজন।
d)    পরিষেবার জন্য প্রয়োজনীয় তথ্যঃ আপনি আমাদের  প্রোডাক্ট এবং পরিষেবাগুলি কিভাবে ব্যবহার করেন সেই সম্পর্কে তথ্য, যেটার মধ্যে রয়েছে ওয়েবসাইট ব্রাউজিংযের ইতিহাস, আইপি ঠিকানা, ডিভাইসের তথ্য এবং অবস্থানের তথ্য।
e)    গ্রাহক পরিষেবা যোগাযোগঃ আমাদের গ্রাহক সহায়তার সাথে যোগাযোগের রেকর্ড।
f)    কর্ম-সংস্থান সম্পর্কিত তথ্যঃ যেমন কর্মীদের জন্য এর মধ্যে রয়েছে কর্ম সংস্থানের ইতিহাস, যোগ্যতা, কর্মক্ষমতা পর্যালোচনা এবং অন্যান্য এইচআর-সম্পর্কিত তথ্য। 
g)    মার্কেটিং এবং যোগাযোগের পছন্দতাঃ আমাদের তরফ থেকে মার্কেটিং যোগাযোগ সঙ্ক্রান্ত আপনার পছন্দতা।


4. আমরা কিভাবে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করবো?
 

আমরা ব্যক্তিগত তথ্য বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সংগ্রহ করি, জার মধ্যে আছেঃ


a)    সরাসরি আপনার থেকেঃ যখন আপনি আমাদের কোন প্রোডাক্ট বা পরিষেবা ক্রয় করেন তখন আপনি আমাদের ওয়েবসাইটে নিজেকে নথিভুক্ত করেন , ফর্ম ভর্তি করেন , সমীক্ষায় অংশগ্রহন করেন , বা আমাদের গ্রাহক পরিষেবার সাথে যোগাযোগ করেন।
b)    ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেঃ কুকিস এর মাধ্যমে,ওয়েব বিকন , এবং অন্যান্য ট্র্যাকিং প্রযুক্তির মাধ্যমে।
c)    থার্ড পার্টি সোর্সের মাধ্যমেঃ আপনার সম্মতির সাথে , বা যেখানে আইনি সম্মতি থাকে, পার্টনারের সম্মতিতে , পাবলিক ডাটাবেস বা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে।
d)    আমাদের কর্মচারী এবং এজেন্টদের মাধ্যমেঃ পরিষেবা ভিজিটের সময়, সেলস যোগাযোগের সময় বা অন্যান্য কোন সোজাসুজি যোগাযোগের মাধ্যমে।


5. আমরা কিভাবে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করবো?
 

আমরা আপনার ব্যক্তিগত তথ্য নিম্নলিখিতভাবে ব্যবহার করবোঃ 
 

a)    আমাদের প্রোডাক্ট এবং পরিষেবা প্রদান করা এবং পরিচালনা করাঃ অর্ডার পূরণ, ডেলিভারি, ইন্সটলেশন , রক্ষণাবেক্ষণ এবং গ্রাহক সহায়তা সমেত।
b)    পেমেন্ট প্রসেস করা এবং অ্যাকাউন্টের পরিচালনা করা।
c)    আপনার সাথে যোগাযোগ করাঃ আপনার অর্ডার, সারভিস , আপদেত এবং প্রমোশনাল অফার সংক্রান্ত(যেটাতে আপনার সম্মতি আছে)।
d)    আমাদের প্রোডাক্ট এবং পরিষেবা এবং ব্যাবহারের অভিজ্ঞতা উন্নত করাঃ ডাটা পর্যবেক্ষণ , সমীক্ষা এবং মতামত গ্রহনের মাধ্যমে।
e)    মার্কেটিং এবং প্রমোশনাল অ্যাক্টিভিটির জন্যঃ আপনাকে প্রাসঙ্গিক অফার, নিউজলেটার এবং আমাদের নতুন প্রোডাক্ট ও পরিষেবা সম্পর্কে তথ্য,আপনার পছন্দতা অনুসারে পাঠানো।
f)    নিয়ম এবং নিয়ন্ত্রকের বাধ্যবাধকতা মেনে চলাঃ ট্যাক্স, অডিট এবং রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা সমেত।
g)    আভ্যন্তরিন ব্যবসায়িক কার্যক্রমের জন্যঃ যেমন মানব সম্পদ ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং এবং ঝুঁকি পরিচালনা/ ব্যবস্থাপনা।
h)    জানিয়াতি , সুরক্ষা লঙ্ঘন এবং অন্যান্য বেআইনি কার্যকলাপ অ্যাক্টিভিটি। 
 

6. প্রক্রিয়াকরণের জন্য বৈধ ভিত্তি 
 

আমরা কেবল তখনই আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ করব যখন আমাদের কাছে এটি করার আইনি ভিত্তি থাকবে, যেমনঃ 


a)    সম্মতিঃ নির্দিষ্ট কারণে আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের জন্য আপনার স্পষ্ট সম্মতি দিয়েছেন।
b)    চুক্তিভিত্তিক প্রয়োজনীয়তাঃ আপনার সাথে কোন চুক্তি করার আগে বা চুক্তি সম্পাদনের জন্য আপনার অনুরোধের পদক্ষেপ গ্রহণের জন্য প্রক্রিয়াকরণ প্রয়োজন।
c)    আইনি বাধ্য-বাধকতাঃ যেখানে ইএফএল-এর আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য প্রক্রিয়াকরণ প্রয়োজন।
d)    বৈধ স্বার্থঃ যেখানে ইএফএল-এর বা তৃতীয় পক্ষের দ্বারা অনুসরন করা বৈধ স্বারথের উদ্দেশ্যে প্রক্রিয়াকরণ প্রয়োজন, যদি না এই স্বার্থগুলি আপনার মৌলিক অধিকার, আপনার স্বার্থ এবং স্বাধীনতা দ্বারা অগ্রাহ্য করা হয়।


7. ব্যক্তিগত তথ্য প্রকাশ 
 

আমরা আপনার ব্যক্তিগত তথ্য নিম্নলিখিতদের সাথে শেয়ার করতে পারি:


a)    আমাদের সহযোগী এবং গ্রুপ কোম্পানিঃ আভ্যন্তরিক প্রশাসনিক উদ্দেশ্যে এবং সমন্বিত পরিষেবা প্রদানের জন্য।
b)    পরিষেবা প্রদানকারী এবং ব্যবসায়িক অংশীদারঃ যারা আমাদের পক্ষ থেকে পরিষেবা দেয়(যেমনঃ পেমেন্ট, প্রসেসর, লজিস্টিক অংশীদার, আইটি পরিষেবা প্রদানকারী, বিপণন সংস্থা)।এই থার্ড পার্টি আপনার তথ্য সুরক্ষিত রাখতে এবং শুধুমাত্র সেই উদ্দেশ্যে ব্যবহার করতে চুক্তিবদ্ধভাবে যে উদ্দেশ্যে এটি প্রকাশ করা হয়েছিল।
c)    সরকারি কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রকঃ যখন আইন , আদালতের আদেশ , বা আইনি প্রক্রিয়া মেনে চলার দরকার হয়।
d)    সম্পদের একীভূতকরণ, অধিগ্রহণ বা বিক্রি করার ক্ষেত্রেঃ আপনার ব্যক্তিগত তথ্য অধিগ্রহণকারী সত্তার কাছে স্থানন্তরিত হতে পারে।


আমরা নিশ্চিত করবো যে আমরা যাদের সাথে আপনাদের ব্যক্তিগত তথ্য শেয়ার করি তারা জেন আপনাকে এই DPDP আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি স্তরের ডাটা সুরক্ষা প্রদান করে।


8. আন্তর্জাতিক ডাটা স্থানান্তর
 

আপনার ব্যক্তিগত তথ্য ভারতের বাইরে অন্য কোন জায়গায় স্থানান্তরিত এবং সংরক্ষিত করা হতে পারে।এই ধরণের স্থানান্তরনের ক্ষেত্রে আমরা নিশ্চিত করবো যে DPDP আইন অনুসারে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
 

9. তথ্য সুরক্ষা


আপনার ব্যক্তিগত তথ্য অ-অনুমোদিত অ্যাক্সেস, পরিবর্তন , প্রকাশ বা ধ্বংস থেকে রক্ষা করার জন্য আমরা শক্তিশালী প্রযুক্তিগত এবং সাংগঠনিক ব্যবস্থা বাস্তবায়ন করি। এই ব্যবস্থাগুলির মধ্যে আছে নিম্নিলখিতঃ
 

a)    এনক্রিপশনঃ ট্রানজিটে থাকা এবং উপযুক্ত জায়গায় স্থির থাকা তথ্যের জন্য
b)    অ্যাক্সেস নিয়ন্ত্রণঃ শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি পারবে ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করতে।
c)    নিয়মিত নিরাপত্তা নিরীক্ষাঃ দুর্বলতা সনাক্ত করা এবং নির্মূল করা।
d)    কর্মচারী প্রশিক্ষণঃ তথ্য সুরক্ষা এবং গোপনীয়তার সর্বোত্তম অনুশীলন সম্পর্কে।
e)    ঘটনার প্রতিক্রিয়া পরিকল্পনাঃ যেকোনো সাম্ভাব্য তথ্য লঙ্ঘনের ক্ষেত্রে তাৎক্ষনিক সমাধান।
 

10. একজন তথ্য প্রিন্সিপাল/ গ্রাহক হিসাবে আপনার অধিকার
 

DPDP আইনানুসারে, আপনার ব্যক্তিগত তথ্য সম্পর্কে নিম্নলিখিত অধিকারগুলি আপনার রয়েছেঃ 

 

a)    তথ্য অ্যাক্সেসের অধিকারঃ আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণজাত করা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করার অধিকার আপনার আছে, এবং যেখানে এটির প্রয়োজন সেখানে , সেখানে আপনার ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করার অধিকার আপনার আছে

b)    ।সংশোধন এবং মুছে ফেলার অধিকারঃ আপনার কাছে ভুল বা বিভ্রান্তিকর তথ্য সংশোধনের অনুরোধ করার এবং সেটা যে কারণে সংগ্রহ করা হয়েছিল সেটার জন্য আর প্রয়োজনীয় নয় এমন ব্যক্তিগত তথ্য মুছে ফেলার অধিকার 

c)    ।অভিযোগ প্রতিকারের অধিকারঃ আপনার করা অভিযোগ আমাদের দ্বারা প্রতিকার পাওয়ার অধিকার আপনার আছে

d)    ।মনোনয়নের অধিকারঃ আপনার মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে আপনার অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে আপনার অন্য কোন ব্যক্তিকে মনোনয়ন করার অধিকার আছে।


এই অধিকারগুলির যেকোনো একটি প্রয়োগ করার ক্ষেত্রে নীচে দেওয়া বিবরন ব্যবহার করে আমাদের তথ্য সুরক্ষা আধিকারিকের সাথে যোগাযোগ করুন। আমরা প্রযোজ্য আইন অনুসারে আপনার অনুরোধের জবাব দেব।


11. তথ্য রিটেনশন/ ধারণ
 

আমরা আপনার ব্যক্তিগত তথ্য শুধুমাত্র সেই কারণে জতক্ষন পর্যন্ত প্রয়োজন ততক্ষন অবধি সংরক্ষণ করবো , যেটার মধ্যে যেকোনো আইনি, অ্যাকাউন্টিং বা রিপোর্টিং প্রয়োজনীয় পুরনের উদ্দেশ্যেও অন্তর্ভুক্ত।

 

12. বাচ্চা/শিশু দের জন্য গোপনীয়তা
 

আমাদের প্রোডাক্ট বা পরিষেবাগুলি ১৮ বছরের কম কোন ব্যক্তির জন্য নয়। আমরা অভিভাবকের অনুমতিব্যাতিত কোন বাচ্চাদের থেকে কোন ধরণের কোন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না। যদি আমরা জানতে পারি যে আমরা প্রয়োজনীয় সম্মতি ছাড়াই কোন বাচ্চার থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছি তাহলে সেটা আমরা তৎক্ষণাৎ মুছে ফেলার জন্য পদক্ষেপ নেব।

 

13. এই গোপনীয়তার নীতিতে পরিবর্তনঃ 
 

আমাদের অনুশীলন এবং আইনি প্রয়জনিয়তার পরিবর্তন প্রতিফলিত করার জন্য আমরা সময়ে সময়ে এই গোপনীয়তার নীতি আপডেট করতে পারি। যেকোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে আমরা আপনাকে আমাদের ওয়েবসাইটে অথবা অন্যান্য উপযুক্ত যোগাযোগ মাধ্যমে আপডেট করা নীতি পোস্ট করে অবহিত করবো। আমরা আপনাকে উতসাহিত করছি পর্যায়ক্রমে এই গোপনীয়তার নীতি পর্যালোচনা করার জন্য।


14. আমাদের সাথে যোগাযোগ
 

এই গোপনীয়তার নীতি বা আমাদের তথ্য সুরক্ষা অনুশীলন সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন থাকে, অথবা আপনি যদি আপনার অধিকার প্রয়োগ করতে চান, তাহলে দয়া করে আমাদের তথ্য সুরক্ষা আধিকারিকের সাথে যোগাযোগ করুণঃ     
 

তথ্য সুরক্ষা আধিকারিক: ইউরেকা ফোর্বস লিমিটেড 
 

dpo@eurekaforbes.com  
বি১/বি২, ৭০১, ৭ তলা, ম্যারাথন ইনোভা,
অফ. গনপতরাও কদম মার্গ, 
লোয়ার পারেল( পশ্চিম) , মুম্বাই, 
মহারাষ্ট্র – ৪০০০১৩ 

________________________________________
________________________________________
 

 

WhatsappButton